কুমিল্লায় সন্ত্রাসী-চাঁদাবাজদের যে কোনো মূল্যে প্রতিহত করা হবে ----মনিরুল হক চৌধুরী
কুমিল্লায় সন্ত্রাসী-চাঁদাবাজদের যে কোনো মূল্যে প্রতিহত করা হবে ----মনিরুল হক চৌধুরী
স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি মো. মনিরুল হক চৌধুরী বলেছেন, কুমিল্লায় সন্ত্রাসী-চাঁদাবাজদের কোনো স্থান নেই। আওয়ামী লীগের গত ১৫ বছরে প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। তারা দেশের টাকা বিদেশে পাচার করেছে। এখন পতিত সরকারের প্রেতাত্মারা অস্ত্রবাজি, দখলবাজী, চাঁদাবাজী করে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টির পায়তারা করছে। তাদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ইপিজেডকে কেন্দ্র করে বহিরাগত সন্ত্রাসীদের কোনো ধরনের নৈরাজ্য উচ্ছৃঙ্খলতা সহ্য করা হবে না। বৃহস্পতিবার বিকালে কুমিল্লা ইপিজেডের উনাইসার গেইট এলাকায় নাগরিক কমিটি আয়োজিত সন্ত্রাস-চাঁদাবাজ বিরোধী বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মনিরুল হক চৌধুরী আরও বলেন, ইপিজেডে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে কর্তৃপক্ষ এক পক্ষকে সুবিধা দেওয়ার জন্য আরেক পক্ষকে উস্কে দিয়ে পরিবেশ অশান্ত করার অভিযোগ উঠেছে। এ নিয়ে সম্প্রতি উনাইসার এলাকায় গুলি, ককটেল বিস্ফোরণসহ সন্ত্রাসী কর্মকাণ্ড করা হয়েছে। এখানকার ব্যবসায়ী ও বাসিন্দারা আতঙ্কের মধ্যে আছেন। এ অবস্থার নিরসন করতে হবে, অন্যথায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনা হবে। নাগরি…