Posts

সুরা ইব্রাহিমে আছে নবী–রাসুলদের সংগ্রামের চিত্র

সুরা ইব্রাহিমে আছে নবী–রাসুলদের সংগ্রামের চিত্র
সুরা ইব্রাহিম পবিত্র কোরআনের ১৪তম সুরা। এটি মক্কায় অবতীর্ণ। এর ৭ রুকু, ৫২ আয়াত। এই সুরায় কুরাইশদের বিশেষভাবে সম্বোধন করা হয়েছে, কারণ তারাই ছিল ক্ষমতাবান। এতে ইব্রাহিম (আ.) এবং অন্য নবী-রাসুলদের আবির্ভাব, তাঁদের স্বজাতির বিরোধিতা এবং সত্যের জন্য তাঁদের সংগ্রামের কথা বলা হয়েছে। মুসা (আ.)-এর উপদেশও এতে রয়েছে। পবিত্র কোরআনের দাওয়াত ইব্রাহিম (আ.)-এর দাওয়াতের স্মারক। এ সুরার সারকথা এতে বলা হয়েছে কোরআন নাজিলের উদ্দেশ্য। প্রত্যেক রাসুলকে নিজ জাতির ভাষায় দাওয়াত দিতে পাঠানো হয়েছে। হজরত মুসা (আ.)–কেও একই উদ্দেশ্যে আল্লাহর বাণী দিয়ে পাঠানো হয়েছিল। আগের রাসুলদের দাওয়াত আর তাঁদের স্বজাতির কুফরির মধ্যে দ্বন্দ্ব। অবিশ্বাসীদের কর্মকাণ্ড। পরকালে দুর্বল ও শক্তিমানদের বিতর্ক। বিচারের পর হাশরের ময়দানে শয়তানের বক্তৃতা। বিশ্বাসীদের শুভ পরিণতি। সত্য ও মিথ্যার উপমা। মানুষের প্রতি আল্লাহর সীমাহীন অনুগ্রহ। মূর্তিপূজারিদের বিরুদ্ধে ইব্রাহিম (আ.)–এর প্রার্থনা। ইব্রাহিমের সন্তানদের একটি অংশকে মক্কায় প্রতিষ্ঠার কারণ। মানুষকে কিয়ামতের ব্যাপারে সতর্ক করার নির্দেশ। ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হ…