Posts

সরকার ২২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে

সরকার ২২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে
দেশে প্রতিনিয়ত বেড়েই চলছে খাদ্যপণ্যের দাম। অথচ সেভাবে বাড়ছে না মানুষের আয়। ফলে নাগালের বাইরে চলে যাচ্ছে খাদ্যপণ্য। চলমান পরিস্থিতিতে নিত্যপণ্যের দাম ভোক্তা পর্যায়ে সহনীয় রাখতে খাদ্যপণ্য মজুদে জোর দিচ্ছে বর্তমান সরকার। এর ধারাবাহিকতায় পাম-সয়াবিন তেল, মসুরের ডাল,  জ্বা লানি তেল, সার এবং তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করার অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় এসব পণ্য কেনার জন্য অনুমোদন দেওয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, প্রায় ২২ হাজার কোটি টাকার  জ্বা লানি তেল, ১৯৬ কোটি টাকার পাম-সয়াবিন তেল, মসুরের ডাল ৯৫ কোটি, ৬৬১ কোটি টাকার সার এবং ৭০৮ কোটি টাকার এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়। এতে সরকারের মোট ব্যয় হবে ২৩ হাজার ৬০৩ কোটি টাকা। সভা সূত্রে জানা গেছে, বৈঠকে ১১ হাজার ২৩৩ কোটি ৫৭ লাখ টাকার অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) এবং ১০ হাজার ৭১০ কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকার পরিশোধিত জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গেছে, সিঙ্গাপুরের ইউনিপেক…