অভিনয়ের চেয়ে শোরুম উদ্বোধন, প্রোমোশন, ফটোশুট নিয়েই বেশি ব্যস্ত চিত্রনায়িকা অপু বিশ্বাস। এ ছাড়া কয়েক দিন আগে ইউটিউব চ্যানেল খুলে উপস্থাপনার সঙ্গেও নিজেকে যুক্ত করেছেন তিনি। এ বছর বড় পর্দায় তাকে দেখা যায়নি।
অনেকের মনে প্রশ্ন উঠেছে, অপু কি সিনেমা ছেড়ে দিচ্ছেন? কেন সিনেমায় অপু বিশ্বাসকে দেখা যাচ্ছে না? সম্প্রতি এমন প্রশ্নের জবাবে অপু বলেন, ‘সিনেমা আসলে হচ্ছে কটা? আমাকে সবসময় বলা হয়, সিনেমা কেন করছেন না! এখন সিনেমার সংখ্যা বাড়ানোর চেয়ে আমাকে দেখতে হয় সিনেমা মানের বিষয়টা। আমি সেটাই দেখছি।
যেহেতু আমি সিনেমার মানুষ, আমাকে সেখানে অবশ্যই দেখতে পাবেন।’ সর্বশেষ গত বছর নিজের প্রযোজিত ও সরকারি অনুদানের ‘লাল শাড়ি’ সিনেমায় তাকে দেখা গিয়েছিল। এতে তার বিপরীতে নায়ক ছিলেন সাইমন সাদিক। সিনেমাটি ব্যবসায়িকভাবে ফ্লপ হয়েছিল।
