চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের ম্যাচ আয়োজন করতে চায় বিসিবি

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের ম্যাচ আয়োজন করতে চায় বিসিবি
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির কার্যালয় প্রথম আলো চ্যাম্পিয়নস ট্রফি কীভাবে হবে, এখনো তা পরিষ্কার নয়। পাকিস্তানের সংবাদমাধ্যম বলছে, দুই শর্তে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে রাজি হয়েছে। তবে এ ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। আইসিসির সাম্প্রতিক অনলাইন সভায় কী আলোচনা হয়েছে, সে ব্যাপারেও কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি এখনো। তবে চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে এই ধোঁয়াশা অনেকটাই কেটে যেতে পারে ৫ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠেয় আইসিসির সভায়। টুর্নামেন্টে ভারতের ম্যাচগুলো কোথায় হবে, তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে পিসিবি ও ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়েছিল ২৯ নভেম্বরের অনলাইন সভায়। এরপর ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও দুই বোর্ডের মধ্যে কী আলোচনা হলো, বা আদৌ হলো কি না, সে ব্যাপারে কিছু জানা যায়নি। তবে এর মধ্যেই নতুন খবর—চ্যাম্পিয়নস ট্রফি শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে হলে তার অংশ হতে চাইবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির একটি সূত্র কাল জানিয়েছে, চ্যাম্পিয়নস ট্রফি হাইব্রিড মডেলে হলে বাংলাদেশ চাইবে ভারতের ম্যাচগুলো ঢাকায় আয়োজন করত…