বড় আশা নিয়ে আসছে জাতীয় লিগ টি-টোয়েন্টি

 

আজ ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জমকালো আয়োজনে টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়শামসুল হক


বিপিএল এলেই ক্রিকেটারদের কথায় ঘরোয়া ক্রিকেটের সূচিতে আরও একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য হাহাকার শোনা যায়। প্রতিবছর ঘরোয়া ক্রিকেট খেলা ক্রিকেটারদের বিপিএলের শুরুর তিন-চারটি ম্যাচ চলে যায় ছোট সংস্করণের গতির সঙ্গে মানিয়ে নিতে। আরও একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টের অভাবকে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ দলের টি-টোয়েন্টির ব্যর্থতার কারণও ধরা হয়।

এবার জাতীয় ক্রিকেট লিগের চার দিনের প্রতিযোগিতার সঙ্গে আরও একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট যোগ করে সে অভাব পূরণ করার চেষ্টা করছে বিসিবি। জাতীয় লিগের ৮টি দলের অংশগ্রহণে আগামী ১১ ডিসেম্বর শুরু হতে যাওয়া টুর্নামেন্টটি চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই মাঠে হবে লিগ পর্বের ২৮ ম্যাচ। পরে প্লে-অফ পর্বের চার ম্যাচ ও ফাইনাল হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

আজ ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জমকালো আয়োজনে টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়। জাতীয় লিগ টি-টোয়েন্টির টাইটেল স্পনসর আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি, পাওয়ার্ড বাই স্পনসর ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও সিলভার পার্টনার রিমার্ক-হারম্যান গ্রুপ।

আরও পড়ুন



আজকের অনুষ্ঠানে বিসিবি সভাপতি ফারুক আহমেদসহ বিসিবি পরিচালক ফাহিম সিনহা, জাতীয় লিগের টেকনিক্যাল কমিটির সদস্য হাবিবুল বাশার, আল–আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফরমান আর চৌধুরী, ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও চলচ্চিত্র তারকা আমিন খান, রিমার্ক-হারল্যান গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চলচ্চিত্র তারকা সিয়াম আহমেদ উপস্থিত ছিলেন।  

সাধারণত দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল ঘিরে এ ধরনের জমজমাট আয়োজন করে বিসিবি। এবার জাতীয় লিগ টি-টোয়েন্টি নিয়েও বিসিবির এই বর্ণিল উদ্যোগ অনেককেই চমক দিয়েছে। অনুষ্ঠানে টুর্নামেন্ট শুরুর অপেক্ষায় থাকা ক্রিকেটাররা ভিডিওবার্তায় শুভকামনা জানান। শেষে সাত বিভাগ ও ঢাকাইয়া গানের সঙ্গে নৃত্যে ফুটিয়ে তোলা হয় অংশগ্রহণকারী বিভাগীয় দলগুলোকে।

লোগো উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ
লোগো উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ
শামসুল হক

এ ছাড়া স্বাগত বক্তব্যে জাতীয় লিগ টি-টোয়েন্টি প্রতিবছর আয়োজনের আশ্বাস দিয়েছেন ফারুক আহমেদ, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য তাই এটি একটি নতুন অধ্যায়ের সূচনা। প্রথম শ্রেণির ক্রিকেটে জাতীয় লিগ আমাদের ক্রিকেটের মেরুদণ্ডও বটে। এর সঙ্গে আমরা এই বছর থেকে নিয়মিত জাতীয় ক্রিকেট লিগের সঙ্গে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনে উদ্যোগী হয়েছি।’

আরও পড়ুন



এর আগে ২০১৯ ও ২০২১ সালে ঢাকা প্রিমিয়ার লিগে হয়েছে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এর বাইরেও ২০১০ সালে জাতীয় লিগেই টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হয়েছিল। সেবার প্রতি দলে দুজন করে বিদেশি ক্রিকেটারও খেলেছেন।

এরপর দলটি বিপিএল থেকে হারিয়ে যায়। এর বাইরেও ২০১৩ সালে বিজয় দিবস কাপ টি-টোয়েন্টি, ২০২০ সালে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ আয়োজন করে বিসিবি। ২০০৯ ও ২০১০ সালে চট্টগ্রামে পোর্ট সিটি ক্রিকেট লিগ নামেও একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট। তবে কোনোটিই ধারাবাহিক হয়নি।

লোগো উন্মোচন অনুষ্ঠানে চিত্রনায়ক আমিন খান ও সিয়াম আহমেদ
লোগো উন্মোচন অনুষ্ঠানে চিত্রনায়ক আমিন খান ও সিয়াম আহমেদ
শামসুল হক

ফারুকের আশা, এখন থেকে নিয়মিত এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে বিপিএল তো বটেই আন্তর্জাতিক মঞ্চেই ভালো করার জন্য নিজেদের তৈরি করতে পারবেন বাংলাদেশের ক্রিকেটাররা, ‘এখন থেকে প্রতিবছর বিপিএলের আগে মাঠে গড়াবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। যেখানে শুধু স্থানীয় ক্রিকেটাররা অংশ নেবে। এটি গুরুত্বপূর্ণ। বিদেশি ক্রিকেটারদের সঙ্গে একই ড্রেসিংরুমে খেলার আগে তৈরি হওয়ার যে ব্যাপারটা, সেটি এই টুর্নামেন্ট থেকে ভালোভাবে সম্পন্ন হবে। আমাদের ক্রিকেটাররাও টি-টোয়েন্টির সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পারবে।’

Post a Comment

ইতি.কম We would like to take a moment to sincerely thank you for your continued support and coverage. Your involvement in our [project/event/campaign] has been invaluable, and we truly appreciate the effort you put into bringing attention to our work.