ঘন কুয়াশা: ঢাকা-সিলেট মহাসড়কে পৃথক ৫টি দুর্ঘটনা, আহত ৩৭
ঘন কুয়াশা: ঢাকা-সিলেট মহাসড়কে পৃথক ৫টি দুর্ঘটনা, আহত ৩৭
হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৭ জনের মত আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোর থেকে সকাল ৯টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের সামনে ঘন কুয়াশার কারণে একটি কার্ভাড ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে এবং পরে সেখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে সকাল ৮টার দিকে মহাসড়কের বাহুবলের চলিতাতলা এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের প্রায় ১০ জন যাত্রী ও উভয় গাড়ির চালক আহত হয়েছেন। এর কিছুক্ষণ পরপরই একই উপজেলার বাগানবাড়ি এলাকা এবং ফায়ার সার্ভিসের সামনে পৃথক বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। এসব দুর্ঘটনায় চালক ও হেলপারসহ অন্তত ২০ জন নারী-পুরুষ আহত হয়েছেন বলে জানা গেছে। এসময় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর…