বিজয় দিবস উপলক্ষে নির্মিত হয়েছে নাটক নিতুর ডায়েরি। দীপু মাহমুদের গল্পে নাটকটি রচনা করেছেন হাসি ইকবাল । পরিচালনা করেছেন সুজন বড়ুয়া।
বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে নাটকটি ১৬ ডিসেম্বর রাত ৯টা২৫ মিনিটে প্রচারিত হবে। গল্পে দেখা যাবে- ১৯৭১ সালে লেখা এই ডায়েরি ১২/১৩ বছরের কিশোরী নিতুর নিজ হাতে লেখা একটি মুক্তিযুদ্ধ দলিল। এই ডায়েরিতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সম্পূর্ণ প্রোক্ষাপটই উঠে এসেছে। নিতু প্রতিদিন ডায়েরি লিখতো তারিখ, দিন ও সাল সহকারে।
মুক্তিযুদ্ধের সময় তার পরিবারে ও আশেপাশে এমনকি দেশের মধ্যে কি ঘটতো সে সেটা খুব যত্ন সহকারে ডায়েরির পাতায় তুলে ধরেছিল। নাটকের নাম ভূমিকায় অভিনয় করেছেন মহিমান্বিতা সাজ।
