গাজীপুরে অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বকর সিদ্দিকুরের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত, মানহানিকর সংবাদ ও ফেসবুকে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা সদরের হোতাপাড়ায় তিনি এ সংবাদ সম্মেলন আয়োজন করেন। সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কাজীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে সিদ্দিকুর রহমান লিখিত বক্তব্যে বলেন, আওয়ামী লীগের মদদপুষ্ট ও দালাল প্রকৃতির এবং ইয়াবা ব্যবসায়ী ও বনবিভাগের দালাল হিসেবে পরিচিত কতিপয় নামধারী সাংবাদিক তার ও দলের সিনিয়র নেতাকর্মীদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত মানহানিকর সংবাদ প্রকাশ করে তা বিভিন্ন অফিস, ব্যক্তি, ফেসবুক এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে আপলোড করছে। এতে তাদের দলীয়ভাবে এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। তিনি বলেন, বিগত সরকারের সময় বিএনপির অগণিত নেতা কর্মীদের ঘরবাড়িতে হামলা ও মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। ওই সরকারের দোসর হিসেবে কিছু কিছু গণমাধ্যম কাজ করেছে। আমি বিগত ১৭ বছর অনেক হামলা মামলা সহ্য করেছি এবং এলাকার জনগণ আমাকে …