ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে সূর্য নিয়ে ফটোগ্রাফি এক্সিবিশন ও সেমিনার অনুষ্ঠিত

 


ড্যাফোডিল অ্যাস্ট্রোফিজিকস সেন্টারে সূর্যের ছবি তোলার কলাকৌশল নিয়ে অনুষ্ঠিত হলো সেমিনার। ৫ ডিসেম্বর, বৃহস্পতিবার এ সেমিনার আয়োজিত হয়। অ্যাস্ট্রোফিজিকস সেন্টারের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হয় এ সেমিনার। এ ছাড়াও ছিল ছিল স্পেস পেইন্টিংস, ফটোগ্রাফি কম্পিটিশনসহ নানা আয়োজন।

সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অ্যাস্ট্রোফটোগ্রাফার মুনিম হুসেন রানা। আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ভিসি লুৎফর রহমান, সায়েন্স ফ্যাকাল্টির ডিন আখতার হোসেন, রেজিস্ট্রার নাসির বিন আলী, এমসিটির বিভাগীয় প্রধান সালাউদ্দিন, অ্যাস্ট্রোফিজিকস সেন্টারের পরিচালক অধ্যাপক আরিফ আহমদ, কার্টুনিস্ট ও রম্য লেখক আহসান হাবিব, বিজ্ঞানবক্তা আসিফ, ইন্টারস্টেলার বিডির প্রতিষ্ঠাতা নাজমুল আহসান ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক শেখ মুহাম্মদ আল্লাইয়ার।

কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভিসি লুৎফর রহমানসহ আরও অনেকে
কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভিসি লুৎফর রহমানসহ আরও অনেকে

বৃহস্পতিবার সকালে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভিসি লুৎফর রহমান। এ সময় তাঁরা অ্যাস্ট্রোফিজিকস নিউজ লেটারও উদ্বোধন করেন। এ অনুষ্ঠানে ইন্টারস্টেলার বিডির প্রতিষ্ঠাতা জনাব নাজমুল আহসান ও অ্যাস্ট্রোফিজিকস সেন্টারের পরিচালক আরিফ আহমদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।

উল্লেখ্য, এটিই দেশের প্রথম অ্যাস্ট্রোফিজিকস সেন্টার। ২০২৩ সালের ২৮ নভেম্বর সাভারের আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই সেন্টার উদ্বোধন করা হয়।

Post a Comment

ইতি.কম We would like to take a moment to sincerely thank you for your continued support and coverage. Your involvement in our [project/event/campaign] has been invaluable, and we truly appreciate the effort you put into bringing attention to our work.