সরকারি বিজ্ঞান কলেজে আয়োজিত হলো অ্যামেচার রেডিও কর্মশালা
সরকারি বিজ্ঞান কলেজে আয়োজিত হলো অ্যামেচার রেডিও কর্মশালা
পাপা ইউনিফর্ম সিয়েরা পাপা ইন্ডিয়া ট্যাঙ্গো আলফা। নিজের নাম যে এভাবেও বলা যায়, তা দেখে বিস্মিত হয়েছিল আর্মড পুলিশ ব্যাটেলিয়ন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী পুস্পিতা। তার ডাকনাম পুস্পিতার ইংরেজি প্রতিটা অক্ষর ন্যাটো ফোনেটিক অ্যালফাবেটের আদলে উচ্চারণ করলে পুরো নাম দাঁড়ায় এটি। (ন্যাটো ফোনেটিক অ্যালফাবেট প্রচলিত নাম, তবে এর পুরো নাম হলো ‘ইন্টারন্যাশনাল রেডিওটেলিফোনি স্পেলিং অ্যালফাবেট’।) প্রথমবার দুজন অ্যামেচার রেডিও অপারেটরের তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় অ্যামেচার রেডিওতে কথা বলল সে। মোবাইল ছাড়া যে রেডিওর মাধ্যমে কথা বলা যায়, তা তার জানাই ছিল না। পুস্পিতা এসেছিল সরকারি বিজ্ঞান কলেজের সায়েন্স ক্লাব আয়োজিত অ্যামেচার রেডিও ওয়ার্কশপে। ২২ নভেম্বর, শুক্রবার সকাল থেকে সরকারি বিজ্ঞান কলেজে অনেক শিক্ষার্থী এই ওয়ার্কশপে অংশ নিতে আসে। সকাল ১১টা বাজতে বাজতে অডিটোরিয়ামে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত। তাদের দুই ভাগে ভাগ করে ওয়ার্কশপের প্রথম পর্ব আয়োজিত হয়। ন্যাটো ফোনেটিক অ্যালফাবেট ব্যবহার করা শিখছে শিক্ষার্থীরা অনুষ্ঠান সূচনা করেন বাংলাদেশি অ্যামেচার রেডিও অপারেটর এম ও বি জিহাদ। ক্লাসিক ও এফএম রেডি…