চলচ্চিত্রে সেরা কারিনা-দিলজিৎ
ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর গতকাল রোববার (১ ডিসেম্বর) মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে। এই বছরের অনুষ্ঠানে ওয়েব সিরিজ ও চলচ্চিত্র বিভাগের পুরস্কার দেওয়া হয়। এসব ক্ষেত্রে অবদানের জন্য ৩৯টি ক্যাটাগরিতে পুরস্কার পান নির্বাচিতরা। অনুষ্ঠানে ওটিটি ইন্ডাস্ট্রির অভিনেতা, পরিচালক, টেকনিক্যাল এক্সপার্টও উপস্থিত ছিলেন। জানা গেছে, তিনটি ক্যাটাগরিতে পুরস্কার ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এর মধ্যে ১৬টি পুরস্কার পেয়েছে ‘হীরামণ্ডি’ সিনেমাটি। ঠিক তারপরেই রয়েছে ‘গানস অ্যান্ড গুলাবস’। এ সিরিজের ঝুলিতে ১২টি পুরস্কার। ওটিটি অরিজিনালস ‘জানে জান’-এর জন্য সেরা অভিনেত্রীর শিরোপা পেয়েছেন কারিনা কাপুর। অমর সিং চমকিলার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন দিলজিৎ দোসাঞ্ঝ। ‘অমর সিং চামকিলা’ ওয়েব সিনেমাতে কিংবদন্তি গায়ক অমর সিং চামকিলার চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্জ। ইমতিয়াজ আলী পরিচালিত ‘অমর সিং চামকিলা’ পাঞ্জাবের আসল রকস্টারের অকথিত সত্য কাহিনী উপস্থাপন করা হয়েছে এই সিনেমায়। অন্যদিকে ‘জানে জান’ সিনেমাতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্…