Posts

চলচ্চিত্রে সেরা কারিনা-দিলজিৎ


ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর গতকাল রোববার (১ ডিসেম্বর) মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে। এই বছরের অনুষ্ঠানে ওয়েব সিরিজ ও চলচ্চিত্র বিভাগের পুরস্কার দেওয়া হয়। এসব ক্ষেত্রে অবদানের জন্য ৩৯টি ক্যাটাগরিতে পুরস্কার পান নির্বাচিতরা। অনুষ্ঠানে ওটিটি ইন্ডাস্ট্রির অভিনেতা, পরিচালক, টেকনিক্যাল এক্সপার্টও উপস্থিত ছিলেন।

জানা গেছে, তিনটি ক্যাটাগরিতে পুরস্কার ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এর মধ্যে ১৬টি পুরস্কার পেয়েছে ‘হীরামণ্ডি’ সিনেমাটি। ঠিক তারপরেই রয়েছে ‘গানস অ্যান্ড গুলাবস’। এ সিরিজের ঝুলিতে ১২টি পুরস্কার। ওটিটি অরিজিনালস ‘জানে জান’-এর জন্য সেরা অভিনেত্রীর শিরোপা পেয়েছেন কারিনা কাপুর। অমর সিং চমকিলার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন দিলজিৎ দোসাঞ্ঝ।


‘অমর সিং চামকিলা’ ওয়েব সিনেমাতে কিংবদন্তি গায়ক অমর সিং চামকিলার চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্জ। ইমতিয়াজ আলী পরিচালিত ‘অমর সিং চামকিলা’ পাঞ্জাবের আসল রকস্টারের অকথিত সত্য কাহিনী উপস্থাপন করা হয়েছে এই সিনেমায়।

অন্যদিকে ‘জানে জান’ সিনেমাতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কারিনা কাপুর খান। সুজয় ঘোষ পরিচালিত সিনেমাটি কালিম্পং ভিত্তিক এবং কেইগো হিগাশিনোর সর্বাধিক বিক্রিত উপন্যাস ‘ডেভিশন অব সাসপেক্ট এক্স’ র অফিসিয়াল রিমেক।


যারা পেলেন পুরস্কার


এক নজরে দেখে নেওয়া যাক ২০২৪ ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস ফিল্মস ক্যাটাগরি থেকে বিজয়ীদের সম্পূর্ণ তালিকা

Post a Comment

ইতি.কম We would like to take a moment to sincerely thank you for your continued support and coverage. Your involvement in our [project/event/campaign] has been invaluable, and we truly appreciate the effort you put into bringing attention to our work.