বেঁচে থাকতে দেশের এক ইঞ্চি মাটিও ফ্যাসিবাদের জন্য ছেড়ে দেওয়া হবে না: হাসনাত আবদুল্লাহ
বেঁচে থাকতে দেশের এক ইঞ্চি মাটিও ফ্যাসিবাদের জন্য ছেড়ে দেওয়া হবে না: হাসনাত আবদুল্লাহ
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। আজ শনিবার কুমিল্লার লাকসাম পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ছবি: প্রথম আলো যেকোনো সময় ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। জাতীয় পার্টি হচ্ছে জাতীয় বেইমান। তারা বলছে, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নাকি দেশের ৫০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করে। এই চব্বিশ–পরবর্তী বাংলাদেশে দাঁড়িয়ে তারা এত বড় কথা বলার দুঃসাহস পায় কীভাবে? আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ৫ আগস্টের পর আওয়ামী লীগ এবং তাদের দোসররা বাংলাদেশে প্রাসঙ্গিক না।’ আজ শনিবার বিকেল ৫টার দিকে কুমিল্লার লাকসাম পাইলট উচ্চবিদ্যালয় মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জুলাই বিপ্লবের বীর সেনানীদের লাকসাম-মনোহরগঞ্জে আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, ‘যাঁরা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন, আপনারা আপস করতে পারেন রাজনৈতিক স্বার্থে; কিন্তু আমরা যাঁরা রাজনৈতিক হিসেবের ঊর্ধ্বে রয়েছি, আমরা যাঁরা …