Posts

সেই হরেন্দ্রনাথকে ২০ লাখ টাকা দেওয়ার নির্দেশ

সেই হরেন্দ্রনাথকে ২০ লাখ টাকা দেওয়ার নির্দেশ
অবশেষে দীর্ঘ ৪০ বছর আদালতে আইনি লড়াইয়ের পর মামলায় জয় পেয়েছেন অশতীপর হরেন্দ্রনাথ চন্দ্র। সোনালী ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মিথ্যা মামলা করায় হরেন্দ্রনাথকে মামলা পরিচালনার খরচ হিসেবে ২০ লাখ টাকা পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ সোমবার সোনালী ব্যাংক কর্তৃপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে এই রায় দেন। সোনালী ব্যাংক কর্তৃপক্ষকে আগামী তিন মাসের মধ্যে হরেন্দ্রনাথ চন্দ্রকে এই টাকা পরিশোধ করতে বলা হয়েছে। ‘আদালতের বারান্দায় হরেন্দ্রের ৪০ বছর’ শিরোনামে গত ৫ নভেম্বর সমকালে সংবাদ প্রকাশিত হয়। এরপর সর্বোচ্চ আদালতের নজরে আসে বিষয়টি। গত এক মাস ধরে মামলাটি একাধিকবার আপিল বিভাগের দৈনন্দিন কার্যতালিকায় পিছনের দিকে থাকলেও শুনানি হয়নি। সোমবার সকালে এ মামলায় হরেন্দ্রনাথের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক আপিল বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন। এরপর দুপুরে উভয়পক্ষের শুনানি শেষে রায় দিয়ে লিভ টু আপিল নিষ্পত্তি করেন। এ সময় সোনালী ব্যাংকের পক্ষের ছিলেন আইনজীবী মাসুদ রেজা সোবহান। রায়ের পর বিনা ফিতে মামলা পরিচালনাকারী হরেন্দ্রনাথের আইনজীবী ব্…