পুলিশের অভিযান টের পেয়ে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে গেলেন শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ
পুলিশের অভিযান টের পেয়ে গুলি ছুড়ে পালিয়ে যাওয়া সন্ত্রাসী সাজ্জাদ হোসেন পুলিশের অভিযান টের পেয়ে গুলি ছুড়ে পালিয়ে গেছেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন। গতকাল বুধবার রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকায় সাজ্জাদকে গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। সাজ্জাদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন দুজন। বর্তমানে তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জোড়া খুনসহ ১০ মামলার আসামি সাজ্জাদ হোসেনকে পুলিশ গতকাল রাতে অক্সিজেন এলাকা একটি বাসায় অভিযানে যায়। তবে টের পেয়ে সাজ্জাদ গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যান। তাঁর ছোড়া গুলিতে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জাবেদ ও সিটি ব্যাংকের একটি এটিএম বুথের নিরাপত্তাকর্মী কাজল কান্তি দে গুলিবিদ্ধ হন। গোলাগুলির ঘটনার পর পুলিশের সোয়াট দল আসে ঘটনাস্থলে। কিন্তু সাজ্জাদকে পাওয়া যায়নি। পরে ওই বাসা থেকে সাজ্জাদের স্ত্রী তামান্না বেগম, দুই যুবকসহ তিনজনকে আটক করা হয়। জানতে চাইলে নগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) রইছ উদ্দিন প্রথম আলোকে বলেন, সন্ত্রাসী সাজ্জাদকে ধরতে পুলিশ অভিযান চালিয়ে আসছে। গোপন তথ্যের ভিত্তিতে…