Posts

প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউর ২৮ রাষ্ট্রদূতের সাক্ষাৎ সোমবার

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম সাপ্তাহিক ব্রিফিংয়ে বক্তব্য দেন। ঢাকা, ৫ ডিসেম্বরছবি: প্রথম আলো

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যভুক্ত ২৭ দেশ ও ঢাকায় ইইউ মিশনের প্রধানসহ ২৮ রাষ্ট্রদূত আগামী সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন। প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতদের এটাই প্রথম সম্মিলিত সৌজন্য সাক্ষাৎ।

আজ বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য জানান। তিনি সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

রফিকুল আলম বলেন, ৯ ডিসেম্বর প্রধান উপদেষ্টার সঙ্গে  ইইউর ২৭টি দেশের রাষ্ট্রদূত (২০ জন অনাবাসী রাষ্ট্রদূতসহ) এবং ইইউর রাষ্ট্রদূতসহ মোট ২৮ জন কূটনীতিক সম্মিলিতভাবে বৈঠক করবেন বলে আশা প্রকাশ করা যাচ্ছে। ইইউর সব সদস্যরাষ্ট্রের রাষ্ট্রদূত একত্র হয়ে সরকারপ্রধানের সঙ্গে আলোচনার উদ্যোগটি এবারই প্রথম। এ উদ্যোগ বাংলাদেশ ও ইইউর সম্পর্কে আরও সুসংহত করবে বলে আশা করা যাচ্ছে।

মুখপাত্র বলেন, আসন্ন বৈঠকে বাংলাদেশের সঙ্গে ইইউভুক্ত সদস্যরাষ্ট্রগুলো এবং ইইউর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক পর্যালোচনা, সহযোগিতার নতুন ও সম্ভাবনাময় ক্ষেত্র, এলডিসি উত্তরণ–পরবর্তী জিএসপি প্লাস বাণিজ্য সুবিধাদি, জলবায়ু পরিবর্তন সৃষ্ট অস্তিত্ব সংকট মোকাবিলা, দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন এবং সর্বোপরি একটি টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

Post a Comment

ইতি.কম We would like to take a moment to sincerely thank you for your continued support and coverage. Your involvement in our [project/event/campaign] has been invaluable, and we truly appreciate the effort you put into bringing attention to our work.