ইউএনওর বিরুদ্ধে আদালত অবমাননা মামলায় রিভিশন
সাবরিনা শারমিন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিনের বিরুদ্ধে দায়ের করা আদালত অবমাননার (ভায়োলেশন) মামলার আদেশ চ্যালেঞ্জ করে জেলা জজ আদালতে সিভিল রিভিশন মামলা করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) ইউএনও বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার শুনানির জন্য বৃহস্পতিবার (৬ আগস্ট) দিন ধার্য করা হয়েছে। একই সঙ্গে ২০১৩ সালের জমির মালিকানা সংক্রান্ত ‘অপর প্রকার’ ১৮৪/২০১৩ মামলা এবং মিস ভায়োলেশন মামলা ৩১/২০২৬ অন্য আদালতে স্থানান্তরের আবেদন করলে জেলা জজ আদালত দুটি মামলাই সিরাজগঞ্জ সদর জজ আদালতে স্থানান্তর করেন। ফলে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শাহজাদপুর চৌকি আদালতের কার্যক্রম স্থগিত থাকবে। আদালত ও শাহজাদপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ১৯৬৪-৬৫ সালে শাহজাদপুর থানা পরিষদের জন্য প্রায় ১০ একর এবং ১৯৮২-৮৩ সালে থানা কমপ্লেক্সের জন্য আরও প্রায় ৮ একর জমি অধিগ্রহণ করে সরকার। এর মধ্যে প্রায় সাড়ে ৫ একর স্থানীয়দের দখলে চলে গেলেও বাকি সাড়ে ১২ একর উপজেলা প্রশাসনের নামে রয়েছে। ১৯৮৩ সালে উপজেলা চত্বরে প্রায় এক বিঘা জমির ওপর চৌকি আদালতের ভবন নির্মাণ করা হয়। পরে ১৯৯১ সালে আদালতের কার্যক্…