সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি
সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, আবারও সি-সিরিজ স্মার্টফোনের লাইনআপে ব্যাটারি পারফরম্যান্সে যুগান্তকারী পরিবর্তন আনার প্রস্তুতি নিচ্ছে। রিয়েলমি সবসময়ই দীর্ঘস্থায়ী স্মার্টফোন অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। গুঞ্জন রয়েছে, এই প্রতিশ্রুতি থেকেই তাদের আসন্ন ডিভাইসে সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ারের টাইটান ব্যাটারি ব্যবহার করা হয়েছে। সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিত করার পাশাপাশি, এটি ব্যবহারকারীদের ব্যাটারি ফুরিয়ে যাওয়ার দুশ্চিন্তা থেকে মুক্ত রাখবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্মার্টফোনের ওপর নির্ভরশীল থাকা ব্যবহারকারীদের কথা চিন্তা করে আসন্ন এই সি-সিরিজ ডিভাইসটি তৈরি করা হয়েছে। ডিভাইসটি প্রতিদিনের কাজ, পড়াশোনা, ভ্রমণ, বিনোদন ও গেমিংয়ের ক্ষেত্রে অনন্য অভিজ্ঞতা দিবে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘস্থায়ী ব্যাটারি পারফরম্যান্স ছাড়াও, স্মার্টফোনটিতে আলট্রা স্মুথ ১২০ হার্জ রিফ্রেশ রেট থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীদের সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, কন্টেন্ট স্ট্রিমিং বা দ্রুতগতির মোবাইল গেমস উপভোগ করার ক্ষেত্রে প্রাণবন্ত অভিজ্ঞতা নিশ্চিত …