স্মার্টফোনের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ
Join OPPO Campus Ambassador বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পড়াশোনার পাশাপাশি অন্যান্য সৃজনশীল কাজ শিক্ষার্থীর ব্যক্তি ও কর্মজীবনে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলে। এ জন্য শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়কেন্দ্রীক বিভিন্ন ক্লাব, সংগঠন ও প্রোগ্রামের সাথে যুক্ত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এসব বিষয় মাথায় রেখে তেমন একটি প্রোগাম শুরু করেছে স্মার্টফোন ব্র্যান্ড অপো। দেশজুড়ে বিশ্ববিদ্যালয়গুলোতে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ দিচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সৃজনশীল বিকাশ ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে নিজ নিজ ক্যাম্পাসকেও প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। চলুন জানা যাক, কী থাকছে এই প্রোগামে। কেন ক্যাম্পাস অ্যাম্বাসেডরের সুযোগ অপো ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রামের মূল লক্ষ্যই হলো শিক্ষার্থীদের ক্ষমতায়ন বাড়ানো। বিশ্ববিদ্যালয়ের তরুণদের কর্মশক্তি, উদ্ভাবনী সক্ষমতা ও ইচ্ছাশক্তিকে একত্র করা। তাদেরকে শেখার, নতুন কিছু তৈরি করার, যোগাযোগ স্থাপন করার ও বেড়ে ওঠার সুযোগ তৈরি করে দেওয়া। এই উদ্যোগের মাধ্যমে অপো শিক্ষার্থী, কন্টেন্ট ক্রিয়েটর, ট্রেন্ডসেটার ও চেঞ্জমেকারদেরকে নিয়ে একটি ডাইনামিক কমিউনি…