দেশের বাজারে পাওয়া যাচ্ছে শাওমির নতুন ৫ লাইফস্টাইল ডিভাইস

দেশের বাজারে পাওয়া যাচ্ছে শাওমির নতুন ৫ লাইফস্টাইল ডিভাইস
শাওমির নতুন ৫ লাইফস্টাইল ডিভাইস গ্লোবাল টেক জায়ান্ট শাওমি দেশের বাজারে নিয়ে এসেছে নতুন ৫টি লাইফস্টাইল ডিভাইস, যা এখন সারাদেশে পাওয়া যাচ্ছে। নতুন এই প্রোডাক্ট লাইনে রয়েছে টু-ওয়ে ফাস্ট চার্জিং সুবিধা সহ ৩টি শক্তিশালী পাওয়ার ব্যাংক - ‘শাওমি ৬৭ ওয়াট পাওয়ার ব্যাংক ২০০০০’, ‘শাওমি ৬৭ ওয়াট পাওয়ার ব্যাংক ১০০০০’ ও ‘শাওমি ৩৩ ওয়াট পাওয়ার ব্যাংক ২০০০০ মিলিঅ্যাম্পিয়ার’। একইসাথে, দুর্দান্ত অডিও এক্সপেরিয়েন্স দিতে শাওমি এনেছে টিভির জন্য মিনিমালিস্ট ডিজাইনের ‘শাওমি সাউন্ডবার ২.০ চ্যানেল’ ও প্রিমিয়াম ওভার-ইয়ার ওয়্যারলেস ডিভাইস ‘রেডমি হেডফোনস নিও’; যা প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের ডিজিটাল লাইফস্টাইলকে আরও সমৃদ্ধ করবে। এই পাওয়ার ব্যাংক ক্যাটাগরির অন্যতম আকর্ষণ ‘শাওমি ৬৭ ওয়াট পাওয়ার ব্যাংক ২০০০০ (ইনটিগ্রেটেড কেবল); মূলত নিয়মিত ব্যবহারকারী ও পেশাজীবীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। যা ভ্রমণের সময় ল্যাপটপ, ট্যাবলেট ও স্মার্টফোনের দ্রুত চার্জিং নিশ্চিত করবে।  এটি সর্বোচ্চ ৬৭ ওয়াট আউটপুট দিতে সক্ষম, যার মাধ্যমে মাত্র ৩০ মিনিটে একটি স্মার্টফোন সর্বোচ্চ ৬৭% পর্যন্ত চার্জ করা সম্ভব। এছাড়া, ৬৫ ওয়াট সেলফ-চার্জিং সাপো…