১৪ মাস পর ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

১৪ মাস পর ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
ফাইল ছবি দীর্ঘ ১৪ মাস পর আগামী ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। অন্ধত্ব প্রতিরোধ ও শিশুদের পুষ্টিহীনতা দূরীকরণের লক্ষ্যে আয়োজিত এই বিশেষ ক্যাম্পেইন ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এবারের ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ৩৫ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন রাজধানীর শাহবাগস্থ আবু সাঈদ কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ক্যাম্পেইনের উদ্বোধন করবেন। এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার উপস্থিত থাকবেন। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী এসব তথ্য নিশ্চিত করেছেন। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান জানিয়েছে, এবারের ক্যাম্পেইনে মোট ২ কোটি ৩৫ লাখ ১৪ হাজার ৯৭২ জন শিশুকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য রয়েছে। এর মধ্যে: ৬ থেকে ১১ মাস বয়সী শিশু: ২৮ লাখ ৩৮ হাজার ৭৯৪ জন (এদের নীল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে)। ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু: ২ কোটি ৫ লাখ ৭৬…