গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং
গ্যালাক্সি এ৩৭ ৫জি বাজারে স্মার্ফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য নতুন গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমানোর উদ্যোগ নিয়েছে স্যামসাং। এ সিরিজের আধুনিক সব ফিচার ও পারফরম্যান্স-এর সুবিধা আরও বেশি গ্রাহকের কাছে পৌঁছে দেওয়াই এই মুল্যছাড়ের মূল উদ্দেশ্য। এ ডিসকাউন্টের আওতায়, গ্যালাক্সি এ৩৭ ৫জি’র ৮ জিবি/১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৫৯,২৯৯ টাকা থেকে কমিয়ে ৫৪,৯৯৯ টাকা করা হয়েছে। অন্যদিকে, ৮ জিবি/২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৬৭,৭৯৯ টাকা থেকে কমিয়ে ৫৭,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। স্লিম ও আকর্ষণীয় ডিজাইনের ডিভাইসটিতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। ছবি তোলার জন্য আছে ৫০ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। ডিভাইসটির সামনে রয়েছে ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যার মাধ্যমে সুপার এইচডিআর ভিডিও ধারণ করা যায়। ফলে ভিডিও হয় আরও প্রাণবন্ত ও বাস্তবসম্মত। ডিভাইসটিতে আরও রয়েছে ‘অসাম ইন্টেলিজেন্স’ ফিচার যার মাধ্যমে ছবি-তে অবজেক্ট ইরেজার ও এডিট সাজেশন-এর মতো টুল ব্যবহার করা যায়। এছাড়া, স্মার্টফোনটিতে রয়েছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয…