Posts

শেখ হাসিনার পরিবার ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকা অবরুদ্ধ

শেখ হাসিনার পরিবার ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকা অবরুদ্ধ
বিএফআইইউ প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারসহ ১০টি বিশেষ শিল্প গ্রুপের দেশে-বিদেশে থাকা মোট ৭৬ হাজার কোটি টাকার সম্পদ অবরুদ্ধ করা হয়েছে। এর মধ্যে দেশের অভ্যন্তরে ৫৭ হাজার কোটি এবং বিদেশে ১৯ হাজার কোটি টাকার সম্পদ রয়েছে। বুধবার (১৫ জুলাই) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ২০২৪-২৫ অর্থবছরের কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন জানান, অর্থপাচার তদন্তে গতি আনতে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শেখ হাসিনা ও তাঁর পরিবারসহ এই ১০টি গ্রুপকে অগ্রাধিকার ভিত্তিতে তদন্তের আওতায় আনা হয়েছে। রাষ্ট্রের বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠিত ১১টি যৌথ তদন্ত কমিটির মাধ্যমে এ পর্যন্ত ৯৮টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় শেখ হাসিনার পরিবারের সদস্যরাও অন্তর্ভুক্ত রয়েছেন। পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রক্রিয়া নিয়ে আশাবাদ ব্যক্ত করে বিএফআইইউ প্রধান বলেন, "অর্থ ফেরত প্রক্রিয়ার কাজ চলমান …