Posts

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

অবশেষে জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। রোববার (৫ জুলাই) দীর্ঘদিনের পরিচিত গৌরী স্প্র্যাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন ৬১ বছর বয়সী এই অভিনেতা।

ভারতের মুম্বাইয়ের বান্দ্রায় আমির খানের নিজস্ব বাসভবনেই বসছে এই বিয়ের আসর। একেবারেই ঘরোয়া এবং পারিবারিক আয়োজনে সম্পন্ন হচ্ছে পুরো আনুষ্ঠানিকতা।

আমির ও গৌরীর পরিচয় দীর্ঘ ২৫ বছরের। তবে চেনা-জানা পুরোনো হলেও মাত্র দুই বছর আগে তারা প্রেমের সম্পর্কে জড়ান। এর আগে গত বছর নিজের ৬০তম জন্মদিনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে গৌরীর সঙ্গে সম্পর্কের কথা প্রথমবার প্রকাশ্যে এনেছিলেন এই অভিনেতা।

আমিরের পারিবারিক সূত্র মারফত জানা গেছে, কোলাহল এড়িয়ে বিয়ের অনুষ্ঠানটি অত্যন্ত সংক্ষিপ্ত ও পারিবারিক আবহে সাজানো হয়েছে। আমন্ত্রিত অতিথির তালিকায় রয়েছেন মাত্র ১৫০ জন। বিয়েতে অংশ নিতে আমিরের বেশ কয়েকজন আত্মীয় ইতিমধ্যেই বিদেশ থেকে মুম্বাইয়ে এসে পৌঁছেছেন।

বাবার এই বিশেষ দিনে পাশে থাকছেন আমির খানের তিন সন্তান— জুনায়েদ খান, ইরা খান ও আজাদ রাও খান। এছাড়া অনুষ্ঠানে যোগ দিচ্ছে গৌরীর আগের সংসারের ছয় বছর বয়সী ছেলেও, যাকে সাধারণত প্রচারের আলো থেকে দূরেই রাখা হয়।

আমিরের তৃতীয় ও গৌরীর দ্বিতীয় বিয়ে
এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে ১৯৮৬ সালে তিনি রীনা দত্তকে বিয়ে করেছিলেন। সেই সংসারে জন্ম নেয় জুনায়েদ ও ইরা। দীর্ঘ ১৬ বছর সংসার করার পর ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। পরবর্তীতে ২০০৫ সালে আমির বিয়ে করেন কিরণ রাওকে। ২০২১ সালে কিরণের সঙ্গেও তার বিবাহবিচ্ছেদ ঘটে। তবে যৌথ অভিভাবক হিসেবে তারা এখনো তাদের সারোগেট সন্তান আজাদের দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, পাত্রী গৌরী স্প্র্যাটের এটি দ্বিতীয় বিয়ে। তার আদি বাড়ি ব্যাঙ্গালুরুতে এবং জীবনের বড় একটা সময় সেখানেই কেটেছে। লন্ডনের 'ইউনিভার্সিটি অব দ্য আর্টস' থেকে ফ্যাশন, স্টাইলিং ও ফটোগ্রাফির ওপর উচ্চশিক্ষা নিয়েছেন তিনি। বর্তমানে তিনি মুম্বাইয়ে ‘বিব্লান্ট’ (BBlunt) নামের একটি নামী হেয়ার সেলুন ও হেয়ার কেয়ার ব্র্যান্ড পরিচালনা করছেন। তারকা মহলেও পেশাগত কারণে তার বেশ পরিচিতি রয়েছে।

Post a Comment

ইতি.কম We would like to take a moment to sincerely thank you for your continued support and coverage. Your involvement in our [project/event/campaign] has been invaluable, and we truly appreciate the effort you put into bringing attention to our work.