গণঅভ্যুত্থানের সময় নিহত ৬ জনের মরদেহ ঢামেক মর্গে
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে সংবাদ সম্মেলন করা হয়। ছবি: সমকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছয়জনের বেওয়ারিশ মরদেহের সন্ধান পেয়েছে জুলাই অভ্যুত্থানবিষয়ক সেল। প্রাথমিকভাবে শাহবাগ থানা বলছে, মরদেহগুলো বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের। তবে মরদেহগুলোর পরিচয়, মৃত্যুর সময়, তারিখ জানা যায়নি। আজ শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সেল সম্পাদক হাসান ইনাম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক বিশেষ সেল তাদের অনুসন্ধানে ঢাকা মেডিকেলের মর্গে গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ছয়টি অশনাক্তকৃত মরদেহ আছে বলে জানতে পারে। আজ (শুক্রবার) সকালে সেলের একটি টিম এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করার জন্য শাহবাগ থানায় যায়। শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর ছয়টি মরদেহ এখনও হিমাগারে থাকার তথ্য নিশ্চিত করেন। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক মর্গে আছে বলে তিনি জানান। বিশেষ সেল টিম ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক মর্গে গিয়ে সরেজমিনে মরদেহগুলো পরিদর্শন করে…