Posts

শেষ দিনে প্রিয়াঙ্কা এলেন সিলভার গাউনে, চমকে দিলেন জনি ডেপ

শেষ দিনে প্রিয়াঙ্কা এলেন সিলভার গাউনে, চমকে দিলেন জনি ডেপ
রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রিয়াঙ্কা চোপড়া ও জনি ডেপ। ছবি-সমকাল এবারের রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে শুরু থেকেই ছিল নারী শক্তির প্রতি বাড়তি ফোকাস। উৎসবের দ্বিতীয় দিনটি ছিল নারীদের জন্য। ওই দিনটির জন্য ‘উইমেন ইন সিনেমা’ নামেও ছিল একটি বিশেষ পর্ব। দিনটিতে ফেস্টিভ্যালে আলো ছড়িয়েছেন মার্কিন অভিনেত্রী শ্যারন স্টোনের মতো তারকারা।  এ ছাড়াও হাজির ছিলেন জ্যাসিকা আলভা, জুলিয়ান আলেকজান্দ্রা, ফরাসি অভিনেত্রী মেলানি লরেন্ট, বলিউডের কারিনা কাপুর, মিশরীয় মডেল তারা ইমাদ, সৌদি অভিনেত্রী ইদা আল কুসায়সহ আরও অনেকে। ফলে উৎসবের শেষ দিন পর্যন্ত নারী তারকাদের ঝলমলে উপস্থিতি চোখে পড়েছে সুক থেকে জেদ্দা কালচারাল স্কয়ারের সব খানেই। তার মানে এই নয় যে পুরুষ তারকাদের উপস্থিতি কম ছিল।  উৎসবের একেবারে সমাপনী দিনে এলেন প্রিয়াঙ্কা চোপড়া। সিলভার গাউন শরীরে জড়িয়ে উৎসবের মূল ভেন্যুতে স্বামী নিককে নিয়ে হাজির হন তিনি। মঞ্চে উঠে জানিয়ে দিলেন অনেক বিরতি হয়েছে। এবার তাকে ফিরতে হবে। বলিউডে কাজের জন্য এখনও তিনি মুখিয়ে থাকেন বলেও জানালেন।  তার ভাষ্য, আমি আবার কিছু করতে চাইছি। আমি ভারতে শেষ সিনেমা করেছি প্র…