জন্মসূত্রে নাগরিকত্ব বিলোপ: ট্রাম্পের পরিকল্পনা ও এর সাংবিধানিক চ্যালেঞ্জ
জন্মসূত্রে নাগরিকত্ব বিলোপ: ট্রাম্পের পরিকল্পনা ও এর সাংবিধানিক চ্যালেঞ্জ
মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনী, যা ১৮৬৮ সালে গৃহীত হয়েছিল, এটি যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার নিশ্চিত করে। এই সংশোধনীতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী বা প্রাকৃতিকীকৃত সব ব্যক্তিই, যারা এখানকার আইনি বিচারাধীন, তারা যুক্তরাষ্ট্রের এবং তাদের রাজ্যের নাগরিক।’ এই নীতির কারণে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী সবাই, যাঁদের মা–বাবা বৈধ নাগরিক নন কিংবা অবৈধ অভিবাসী, এমনকি অস্থায়ী ভিসাধারী হলেও, জন্মসূত্রে নাগরিকত্ব পান। ১৪তম সংশোধনী শুধু অভিবাসীদের জন্যই নয়, বরং এটি আমেরিকান সমাজে সাম্য ও অধিকার প্রতিষ্ঠার ভিত্তি হিসেবে বিবেচিত। তবে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি তাঁর দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই জন্মসূত্রে নাগরিকত্ব বিলোপের ব্যবস্থা নেবেন। এ বিষয়ে তিনি অতীতেও বিভিন্ন সময়ে মন্তব্য করেছেন। ২০১৮ সালের একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘এটি কংগ্রেসের আইনের মাধ্যমে করা সম্ভব, তবে অনেক আইনজীবীর মতে এটি নির্বাহী আদেশের মাধ্যমেও করা যেতে পারে।’ সম্প্রতি এনবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি পুনরায় উল্লেখ করে বলেন, ‘আমাদের এটি বন্ধ করতে হবে।’ যদিও …