মা-বাবার বিচ্ছেদ, এ আর রাহমানের সন্তানদের আকুল আবেদন...
মা-বাবার বিচ্ছেদ, এ আর রাহমানের সন্তানদের আকুল আবেদন...
ভেঙে যেতে চলেছে কিংবদন্তি সংগীতশিল্পী এ আর রাহমান ও সায়রা বানুর ২৯ বছরের দাম্পত্য সম্পর্ক। তাঁদের বিচ্ছেদের খবরে নেট–দুনিয়ায় ‘হুলুস্থুল’ পড়ে গেছে। মা–বাবার বিবাহবিচ্ছেদকে ঘিরে তাঁদের তিন সন্তান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ এক বিবৃতিতে জানিয়েছেন যে বিয়ের প্রায় তিন দশক পার হওয়ার পর সায়রা বানু তাঁর স্বামী এ আর রাহমানের থেকে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে যে এই সিদ্ধান্ত নেওয়া সায়রার জন্য কঠিন ছিল। এদিকে এ আর রাহমান টুইট করে জানিয়েছেন যে এই বিচ্ছেদের কারণে তাঁর হৃদয় চূর্ণবিচূর্ণ। বড় মেয়ের বিয়ের আসরের এ ছবিটি শেয়ার করেছিলেন এ আর রাহমান ইনস্টাগ্রাম অস্কা রজয়ী এই সংগীতশিল্পী আশা করেছিলেন যে বিয়ের ৩০ বছর পূর্ণ করে ফেলবেন, কিন্তু এমনটা ঘটল না। বিবাহবিচ্ছেদ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এ আর রাহমান ও সায়রা বানুর পোস্টকে ঘিরে সবার মনমরা। বৈবাহিক সম্পর্কে চাপা উত্তেজনা চলছিল এবং বনিবনা না হওয়ার কারণেই বিচ্ছেদ বলা হচ্ছে। এ আর রাহমান ও সায়রা বানু ১৯৯৫ সালে বিয়ে করেছিলেন। এ আর রাহমান এক সাক্ষাৎকারে বলেছিলেন মায়ের পছন্দ…