তাবলীগের সাদ অনুসারীদের জোড় ইজতেমা ঠেকাতে জুবায়েরপন্থীদের রাস্তা অবরোধ, গাড়ি ভাঙচুর
লাঠি হাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মন্নুগেট এলাকায় মাওলানা জুবায়েরের অনুসারীদের সড়ক অবরোধ। আজ বৃহস্পতিবার দুপুরে ছবি: প্রথম আলো গাজীপুরের টঙ্গীর ইজতেমা মাঠে ভারতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের পাঁচ দিনের জোড় ইজতেমা ঠেকাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মাওলানা জুবায়ের অনুসারী মুসল্লিরা। আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় এ বিক্ষোভ করেন তাঁরা। এ সময় মাওলানা সাদ অনুসারীদের একটি গাড়ি ভাঙচুর করেন তাঁরা। এতে আহত হন সাদ অনুসারীদের দুই মুসল্লি। পুলিশ ও তাবলীগ জামাত সূত্রে জানা যায়, গত ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত টঙ্গীর ইজতেমা মাঠে ৫ দিনের জোড় ইজতেমা পালন করেন বাংলাদেশি মাওলানা জুবায়েরের অনুসারীরা। তাঁদের দেখাদেখি ইজতেমা মাঠে ২০ ডিসেম্বর থেকে ৫ দিনের জোড় পালনের ঘোষণা দেন মাওলানা সাদ কান্ধলভী অনুসারীরা। কিন্তু মাওলনা জুবায়ের অনুসারীরা মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা মাঠে জোড় পালন করতে দেবেন না। পাশাপাশি সরকার থেকেও অনুমতি নেই। এ নিয়ে কয়েক দিন ধরেই দুই পক্ষের মধ্যে বিরাজ করছিল উত্তেজনা। এর মধ্যেই আজ বৃহস্পতিবার মাওলানা সাদ অনুসারীরা ইজতেমা মাঠে প্রবেশ করবে…