গোপন পাপে জীবন ধ্বংস
মানুষ এমন কিছু পাপ ও অপরাধে জড়িয়ে পড়ে, যাতে দেহ থেকে প্রাণ বের না হলেও গোপনে মেরে ফেলে আত্মাকে। মনে-কর্মে অবসাদ নিয়ে আসে। সবকিছুতে শূন্যতা ও একাকিত্ব অনুভব হয়। নেক আমলের নূর চলে যায়। অন্ধকার স্থান করে নেয় অন্তরে। কোনো কিছুতেই ভালো লাগে না। ইবাদতে স্বাদ মেলে না। কর্মে তৎপরতা ও চাঞ্চল্য থাকে না। আল্লাহর থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যায়। ঈমানে দুর্বলতা চলে আসে। এমনকি জাহান্নামে যাওয়ারও কারণ হতে পারে। এমন কিছু গুনাহের চিত্র তুলে ধরার চেষ্টা করছি। গোপন অপরাধ ও পাপ : গোপন ইবাদত যেমন আল্লাহর কাছে অধিক পছন্দনীয়, তেমনি গোপন অপরাধগুলোও আল্লাহর অসন্তুষ্টির কারণ। গোপনে কারও হক নষ্ট করা, কাউকে কষ্ট দেওয়া, গোপনে হারাম কাজে লিপ্ত হওয়া সবই গোপন অপরাধের অন্তর্ভুক্ত। বান্দা গোপনে গুনাহ করতে করতে অন্তর কলুষিত করে ফেলে। ফলে আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়। হাদিসে এসেছে, ‘বান্দা যখন একটি গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো চিহ্ন পড়ে। অতঃপর সে যখন গুনাহের কাজ পরিহার করে, ক্ষমা প্রার্থনা করে এবং তাওবা করে, তার অন্তর তখন পরিষ্কার ও দাগমুক্ত হয়ে যায়। সে আবার পাপ করলে তার অন্তরে দাগ বৃদ্ধি পেতে থাকে এবং তার পুরো অন্…