Posts

রোমাঞ্চকর লড়াই শেষে বার্সেলোনার জয়

রোমাঞ্চকর লড়াই শেষে বার্সেলোনার জয়
বরুসিয়া ডর্টমুন্ড ২: ৩ বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগে রোমাঞ্চকর এক লড়াইয়ের পর বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচে পরপর দুইবার পিছিয়ে পড়ে সমতা ফেরায় ডর্টমুন্ড। কিন্তু তৃতীয়বার পিছিয়ে পড়ার পর আর ম্যাচে ফিরতে পারেনি তারা। শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয়েছে ৩–২ গোলে হেরে। এই জয়ের পর চ্যাম্পিয়নস লিগের পয়েন্ট তালিকায় ২ নম্বর স্থানটা সুদৃঢ় করেছে বার্সা। ৬ ম্যাচে ৫ জয় ও ১ হারে বার্সার পয়েন্ট এখন ১৫। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৬ ম্যাচে ১৮। অন্যদিকে এই হারে পয়েন্ট তালিকার ৯–এ নেমে গেছে ডর্টমুন্ড। ৬ ম্যাচে তাদের পয়েন্ট ১২। ডর্টমুন্ডের মাঠ সিগন্যাল ইদুনা পার্কে ৫ মিনিটের মধ্যে বার্সেলোনা অন্তত দুটি সুযোগ তৈরি করে। কিন্তু ফিনিশিংয়ের ব্যর্থতায় গোল পায়নি। শুরুর ধাক্কা সামলে জবাব দিতে শুরু করে ডর্টমুন্ডও। পরপর একাধিক আক্রমণেও যায় তারা। তবে গোল মেলেনি। এর মধ্যে ১৪ মিনিটে লামিনে ইয়ামালের দারুণ এক পাসে অল্পের জন্য গোল করতে পারেননি রাফিনিয়া। বার্সার আক্রমণগুলো এ সময় বেশ গোছানো ছিল। শুধু গোলটাই পাওয়া হচ্ছিল না। তবে ম্যাচ যতই এগিয়েছে, বার্সার আধিপত্য কমেছে। পাশাপাশি ডর্টমুন্ডের সুযোগও তৈরি হয়েছে কিছু। বিশ…

1 comment

  1. Anonymous
    bbb