মিরপুরের সনি স্কয়ার শপিং সেন্টারে থাকা টুয়েলভের আউটলেট নতুনভাবে সাজানো হয়েছে। ক্রেতাদের জন্য নানা অফারে শীতের কালেকশন নিয়ে নিজেদের ফ্যাশন ট্রেন্ডের জানান দিয়েছে ক্লদিং ব্র্যান্ডটি।
শনিবার সন্ধ্যায় মিরপুরের আউটলেটটি নতুন করে উদ্বোধনের মাধ্যমে পুরোদমে যাত্রা শুরু করেছে এ ব্র্যান্ড। নতুন করে উদ্বোধনের প্রথম দিনেই ক্রেতাদের জন্য সিনেপ্লেক্সের কাপল টিকিট, সিক্রেট রেসিপির গিফট ভাউচারসহ নানা সুভিনিয়রের ব্যবস্থা করেছে টুয়েলভ কর্তৃপক্ষ।
এবারের শীতকে কেন্দ্র করে দারুণ সব কালেকশন নিয়ে নিজেদের সম্ভার সাজিয়েছে টুয়েলভ। ওয়েস্টার্ন ও এথনিক এই দুই বিভাগে ফ্যাশনেবল, ট্রেন্ডি এবং যুগের সঙ্গে আধুনিক ও মানানসই পোশাক নিয়ে বাজারে এসেছে তারা। সঙ্গে রয়েছে শিশুদের পোশাকও। ক্রেতার ক্রয় ক্ষমতা এবং সাচ্ছন্দ্যের বিষয়টিও মাথায় রেখেছে টুয়েলভ ক্লদিং।
এসময় টুয়েলভের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল নাকিব, সিওও মতিউর রহমানসহ প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
