হাসিনার সমালোচনায় ভারতের সায় নেই
ছাত্র-গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বিভিন্ন বিষয়ে দুই প্রতিবেশীর মধ্যে পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠকে অংশ নিতে গত সোমবার ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বৈঠক শেষে দেশে ফিরে গত বুধবার তিনি দেশটির পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির কাছে বাংলাদেশ ইস্যুতে বক্তব্য পেশ করেন। তার বক্তব্যকে ইতিবাচক মনে করছেন কূটনীতিকরা। তারা বলছেন, বাংলাদেশ ইস্যুতে ভারত গত সাড়ে চার মাসের অবস্থান থেকে সরে এসেছে। বাংলাদেশ নিয়ে ভারতের মধ্যে সম্পর্কের উষ্ণভাব দেখা যাচ্ছে। কিন্তু এরই মধ্যে দুপক্ষের সম্পর্কে বিশ্বাসের ঘাটতি দেখা যাওয়ায় সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশকে নিয়ে ভারত যে উদ্বেগ প্রকাশ করেছে সে বিষয়ে তাদের জনগণের কাছে প্রকৃত চিত্র তুলে ধরতে হবে ভারত সরকারকে। শুধু মিডিয়াসহ সংশ্লিষ্টদের কাছে বাংলাদেশ নিয়ে প্রকৃত এবং স্পষ্ট বার্তা প্রকাশ করতে হবে। তা না হলে সম্পর্ক স্বাভাবিক হবে না এবং আবারও টানাপড়েন বাড়বে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সদ্য সমাপ্ত ঢাকা সফর নিয়ে গত বুধবার দেশটির পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে ব্রিফ করে…