বড় আশা নিয়ে আসছে জাতীয় লিগ টি-টোয়েন্টি
আজ ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জমকালো আয়োজনে টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয় শামসুল হক বিপিএল এলেই ক্রিকেটারদের কথায় ঘরোয়া ক্রিকেটের সূচিতে আরও একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য হাহাকার শোনা যায়। প্রতিবছর ঘরোয়া ক্রিকেট খেলা ক্রিকেটারদের বিপিএলের শুরুর তিন-চারটি ম্যাচ চলে যায় ছোট সংস্করণের গতির সঙ্গে মানিয়ে নিতে। আরও একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টের অভাবকে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ দলের টি-টোয়েন্টির ব্যর্থতার কারণও ধরা হয়। এবার জাতীয় ক্রিকেট লিগের চার দিনের প্রতিযোগিতার সঙ্গে আরও একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট যোগ করে সে অভাব পূরণ করার চেষ্টা করছে বিসিবি। জাতীয় লিগের ৮টি দলের অংশগ্রহণে আগামী ১১ ডিসেম্বর শুরু হতে যাওয়া টুর্নামেন্টটি চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই মাঠে হবে লিগ পর্বের ২৮ ম্যাচ। পরে প্লে-অফ পর্বের চার ম্যাচ ও ফাইনাল হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আজ ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জমকালো আয়োজনে টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়। জাতীয় লিগ টি-টোয়েন্টির টাইটেল স্পনসর আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি, পাওয়ার্ড বাই স্পনসর ও…