বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটার তিনি, অবসর ২২ বছর বয়সেই
বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটার তিনি, অবসর ২২ বছর বয়সেই
আইপিএলে রাজস্থান রয়্যালস দলে ছিলেন আর্যমান আর্যমানের ইনস্টাগ্রাম পোস্ট থেকে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটার বললে চোখের ওপর কার ছবি ভেসে ওঠে, বলুন তো? কোনো ভারতীয় ক্রিকেটারের নামই মনে পড়ার কথা আপনার। হতে পারেন বিরাট কোহলি, হতে পারেন মহেন্দ্র সিং ধোনি, আবার শচীন টেন্ডুলকারের কথাও ভাবতে পারেন অনেকে। জাতীয় দলে ভালো বেতন, আইপিএলে কোটি কোটি রুপির চুক্তি, বাণিজ্যিক জগতে বিশ্বখ্যাত সব প্রতিষ্ঠানের পণ্যদূত, নানা ব্যবসায় বিনিয়োগ—আয়ের খাতের তো অভাব নেই। তবে ভারতের কিংবা বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটার কিন্তু কোহলি-ধনীরা নন, এমন একজন, যিনি মাত্র ২২ বছর বয়সেই অবসরে চলে গেছেন। অল্প বয়সে ক্রিকেট ছেড়ে দিয়েছেন, আবার হাজার কোটি টাকার মালিক শুনলে মনে হতে পারে তিনি বোধ হয় অপেশাদার ক্রিকেটার ছিলেন, ক্রিকেট খেলতেন শখে। আর বিপুল সম্পদের মালিক হয়েছেন উত্তরাধিকার বা ব্যবসাসূত্রে। কেউ এমন অনুমান করে থাকলে পুরোপুরি ভুল বলা যাবে না। আবার অনুমানকারী শতভাগ সঠিকও নন। কারণ, ধনী ক্রিকেটারটি ব্যবসার মাধ্যমে যেমন হাজার কোটি টাকার মালিক, আবার ক্রিকেটার হিসেবেও ছিলেন পেশাদারই। এমনকি ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটের শীর্ষ প্রতিযোগিতা র…