Posts

পুলিশের মাথা ফাটালো তাহেরীর ভক্তরা

পুলিশের মাথা ফাটালো তাহেরীর ভক্তরা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া গিয়াস উদ্দিন আল তাহেরীর মাহফিল থেকে পুলিশের ওপর আক্রমণের অভিযোগ ওঠেছে। এতে বাবুল নামে এক এসআইয়ের মাথা ফেটে গেছে। তিনি আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে থানায় ফিরে যান। আহত বাবুল জানান, শুক্রবার বিকেলে উপজেলার নিলাখাদ এলাকায় একটি ওয়াজ মাহফিল চলছিল। এতে ওয়াজ করছিলে গিয়াস উদ্দিন তাহেরী। মাহফিল তাড়াতাড়ি শেষ করার কথা বলে তিনিসহ পুলিশ সদস্যরা চলে আসেন। এরই মধ্যে তাদের ওপর হামলা হয়। মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, মাহফিলের অনুমতি না থাকার কথা বলে পুলিশ চলে আসে। এরই মধ্যে মাহফিল শেষ করা হয়। পরে কিশোরদের ছোঁড়া ঢিলে পুলিশ আঘাতপ্রাপ্ত হয়।