বিশ্বের ৫ শহরের বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’

বিশ্বের ৫ শহরের বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’
বিশ্বের ১২৬টি শহরের মধ্যে আজ বুধবার বায়ুদূষণে শীর্ষস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। আইকিউএয়ারের বাতাসের মান সূচকে এসময় ঢাকার স্কোর ২৮১। বায়ুর এই মান ‘খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়। ২৪২ স্কোর নিয়ে ২য় স্থানে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বাতাসের মানসূচকে যা ‘খুবই অস্বাস্থ্যকর’। অন্যদিকে ২২৮ স্কোর নিয়ে তালিকার ৩য় স্থানে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। এই স্কোরকেও ‘খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়। রোববার সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার বায়ুদূষণের এই তথ্য তাদের ওয়েবসাইটে হালনাগাদ করেছে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে। বায়ুদূষণে ৪র্থ‌ ও ৫ম অবস্থানে যথাক্রমে মিশরের কায়রো, উগান্ডার রাজধানী কামপালা। শহর ২টির স্কোর যথাক্রমে ২১৩ ও ২০২। এই স্কোরকেও ‘খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে ত…