কড়াইল বস্তিতে ফায়ার সার্ভিসের গণসংযোগ

 

রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের সচেতনতা বৃদ্ধির জন্য গণসংযোগ করেছে ফায়ার সার্ভিস। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টায় কড়াইল বস্তির এরশাদ মাঠ থেকে গণসংযোগ কার্যক্রম শুরু করা হয়। ফায়ার সার্ভিস জানায়, শীতকালে অগ্নিকাণ্ডের সংখ্যা বেড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। অগ্নিপ্রতিরোধের অংশ হিসেবে সচেতনতা বাড়াতে এ গণসংযোগ পরিচালনা করা হয়।

গণসংযোগ বিষয়ে উপপরিচালক মো. ছালেহ উদ্দিন বলেন, গণসংযোগ কার্যক্রম ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রতি শনিবার নিয়মিতভাবে করা হলেও শুধুমাত্র শীতকালকে সামনে রেখে আমরা ব্যাপকভাবে এই গণসংযোগ কার্যক্রমটি পরিচালনা করছি। যাতে করে মানুষের মাঝে অগ্নিদুর্ঘটনা বিষয়ে সচেতনতা বৃদ্ধি পায় এবং দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিস জানায়, সকাল ৮টায় উপ-পরিচালক, সহকারী পরিচালক ও অন্য কর্মকর্তা-কর্মচারীরা কড়াইল বস্তির এরশাদ মাঠে উপস্থিত হয়ে বস্তিতে বসবাসকারীদের একত্র করে অগ্নিকাণ্ডে করণীয় ও ফায়ার সার্ভিস আগুন নিভাতে আসলে কীভাবে সহযোগিতা করতে হবে সে সম্পর্কে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর কর্মকর্তা-কর্মচারীরা ১০টি টিমে ভাগ হয়ে বিভিন্ন গলিতে গিয়ে এবং বসবাসকারীদের অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ে বর্ণনা করেন। এ সময় সকলকে ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ সম্পর্কে অবগত করা হয়। 

কর্মকর্তাদের উপস্থিতিতে অনেকেই পরীক্ষামূলকভাবে ফায়ার সার্ভিসের হটলাইন নম্বরে ফোন করেন। পরবর্তীতে বস্তিবাসীদের এরশাদ মাঠে পুনরায় একত্র করে গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কীভাবে নিভাতে হবে সে বিষয়ে বাস্তব মহড়া প্রদর্শন করা হয়।                                                                                                          

Post a Comment

ইতি.কম We would like to take a moment to sincerely thank you for your continued support and coverage. Your involvement in our [project/event/campaign] has been invaluable, and we truly appreciate the effort you put into bringing attention to our work.