প্রতিবন্ধীরা একা নন, তাদের সঙ্গে নিয়েই হবে গণতান্ত্রিক বাংলাদেশ

প্রতিবন্ধীরা একা নন, তাদের সঙ্গে নিয়েই হবে গণতান্ত্রিক বাংলাদেশ
রাজনীতির বাইরে প্রতিবন্ধী নাগরিকদের ভিন্নধর্মী এক আয়োজন করেছে বিএনপি। শনিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাওঁয়ের এলজিইডি-আরডিইসি ভবনের মিলনায়তনে প্রতিবন্ধী নাগরিকদের মতবিনিময় সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানের শুরুতে খাতওয়ারি সমস্যা ও দাবি দাওয়ার কথা তুলে ধরেন প্রতিবন্ধি ব্যক্তিরা। নারীরা গণ পরিবহনে আসন সমস্যা ও প্রবেশাধিকার নিয়ে কথা বলেন। সরকারি চাকরিতে প্রতিবন্ধি কোটা ও ভাতা বৃদ্ধি করতে প্রতিশ্রুতি চান তারেক রহমানের কাছে। জবাবে তারেক রহমান ক্ষমতায় গেলে ন্যায্যতার ভিত্তিতে ভাতা বাড়ানোর প্রতিশ্রুতি দেন। মুক্ত আলোচনায় বাক ও শ্রবন প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, অটেস্টিক প্রতিবন্ধীরা তাদের দুঃখ-বেদনা এবং প্রতিবন্ধী সুরক্ষা আইনের সংশোধনসহ বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, প্রতিবন্ধীরা এক নন। তাদেরকে সঙ্গে নিয়েই ‘আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ’ গড়ে তোলা হবে। অঙ্গীকার করে তিনি বলেন, আমরা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য একটি মর্যাদাপূর্ণ সক্ষম সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে চাই। আমি ও আমার …