স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর সম্পর্ক রাখার পাঁচ উপায়

স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর সম্পর্ক রাখার পাঁচ উপায়
দুজন মানুষ একসঙ্গে থাকতে গেলে মতের অমিল, ভুল-বোঝাবুঝি থাকবেই। এর পরেও দুজন মানুষের মধ্যে একটি সম্পর্ক হচ্ছে জীবনের সবচেয়ে তৃপ্তিদায়ক জিনিসগুলোর একটি। প্রত্যেক মানুষই তার সঙ্গীর সঙ্গে এমন সম্পর্ক চান, যাতে তারা সারা জীবন সুখী থাকে। সবাই চায় তার সঙ্গীর সঙ্গে তার সম্পর্ক দিন দিন দৃঢ় হোক। আর সব বিবাহিত দম্পতি তাদের বিয়ের বন্ধন শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় পরামর্শের খোঁজ করেন। যখন বোঝাপড়ার চেয়ে ঝগড়াঝাঁটি বেড়ে যায়, তখন দম্পতিরা সাধারণ বিয়ে সংক্রান্ত উপদেশ মেনে সমস্যা সমাধানের জন্য যথাসাধ্য চেষ্টা করে। কিন্তু স্টেরিওটাইপিক্যাল পরামর্শ সবসময় সহায়ক হয় না, বিশেষ করে যদি সমস্যাটি বড় এবং জটিল হয়। নতুন দম্পতিদের বিয়ে সংক্রান্ত উপদেশগুলো মন দিয়ে মানতে হবে, যা তাদের অত্যন্ত সাহায্য করবে। দম্পত্তিরা সম্ভবত আগে শোনেনি, এমন কিছু কার্যকরী পরামর্শ এখানে প্রকাশ করা হলো- উদ্দেশ্য  কাজ কিংবা কথা নয়, এর পেছনের উদ্দেশ্য দেখুন। সব সময় মনে রাখুন এবং ধরে নিন যে আপনার সঙ্গী আপনাকে আঘাত করার মতো কিছু করবে না। এতে হতাশা, দোষারোপ এবং অপরাধবোধ অনেকাংশে কমে যাবে। আপনার সঙ্গীর সব কাজ ইচ্ছাকৃত নয় তা জানা থাকল…