Posts

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে তরুণকে বিক্রি

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে তরুণকে বিক্রি
শরীয়তপুরে এক তরুণকে ইতালি পাঠানোর কথা বলে লিবিয়া নিয়ে মাফিয়াদের কাছে বিক্রির অভিযোগ উঠেছে দালাল চক্রের বিরুদ্ধে। ২৭ লাখ টাকা দিলেও তাঁর মুক্তি মেলেনি। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণ শরীয়তপুরের জাজিরার বিকেনগর (বড় কৃষ্ণনগর) ইউনিয়নের ছোবান্দি মাদবর কান্দি এলাকার আইয়ুব আলী মোল্লার ছেলে রফিক মিয়া। তাঁকে লিবিয়া দিয়ে ইতালিতে পাঠানোর কথা বলে তাঁর পরিবারের কাছ থেকে ২০২৪ সালের আগস্টে ৫ লাখ টাকা নেন একই উপজেলার গোপালপুর ইউনিয়নের বাচ্চু মাতুব্বর কান্দি এলাকার দালাল জসিম মাতুব্বর। তিনি রফিককে প্রথমে লিবিয়া নিয়ে যান। সেখানে তাঁকে হস্তান্তর করা হয় ‘মানব পাচারকারী চক্রের’ বাংলাদেশি দুই সদস্য শফিক ও সালামের কাছে। তাঁরা লিবিয়া থেকে ইতালিতে পাঠানোর কথা বলে জসিমের মাধ্যমে রফিকের পরিবারের কাছ থেকে ২৭ লাখ টাকা হাতিয়ে নেয়। পরে জসিম ও তাঁর সঙ্গীরা মিলে রফিককে মাফিয়াদের কাছে বিক্রি করে দেন। মাফিয়ারা রফিককে জিম্মি করে লিবিয়ার একটি স্থানে আটকে নির্যাতন করছে। এখন তারা আরও ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। ওই টাকার জন্য রফিকের পরিবার ও তাঁর আত্মীয়স্বজনকে মোবাইল ফোনে ভিডিও কল করে জিম্মিদশা ও নির্যাতনে…