স্মার্টফোনে স্ক্রল করলে কি আঙুলের ক্ষতি হয়

স্মার্টফোনে স্ক্রল করলে কি আঙুলের ক্ষতি হয়
রাত তখন প্রায় দশটা। বিছানায় আধশোয়া অবস্থায় মোবাইল স্ক্রিনে চোখ রেখে স্ক্রল করছিল হামিদ। সোশ্যাল মিডিয়ায় রিলস, মিম আর বন্ধুদের আপডেট দেখতে দেখতে কখন যে প্রায় তিন ঘণ্টা পেরিয়ে গেছে, টেরই পায়নি। স্যোশাল মিডিয়ার ঘোর কাটল বুড়ো আঙুলের ব্যথ্যায়। কেমন যেন অসাড় লাগছে। এ ঘটনা এবারই প্রথম নয়। প্রায়ই এমনটা হয় ওর, বিশেষ করে দীর্ঘসময় স্মার্টফোন চালালে। তাহলে কি স্মার্টফোন স্ক্রলিংই এর জন্য দায়ী? হামিদ একা নয়, এ সমস্যা আজকাল অনেকের মধ্যেই দেখা যাচ্ছে। দীর্ঘ সময় ধরে স্ক্রল করার ফলে শুধু চোখ বা মনোযোগের ক্ষতি হয় না, এর সরাসরি প্রভাব পড়ে হাতের পেশি, নার্ভ ও টেন্ডনের ওপর। এর ফলে হাত, বিশেষ করে বুড়ো আঙুল, কব্জি এবং হাতের পেছনের অংশে ব্যথা ও অসাড়তা দেখা যায়। আসুন, আজ এর কারণ খোঁজা যাক। বেশির ভাগ মানুষই একহাতে স্মার্টফোন ব্যবহার করেন। ফলে, পুরো স্মার্টফোন নিয়ন্ত্রণের কাজটি করে মূলত আমাদের বুড়ো আঙুল। এই আঙুল দিয়ে একটানা স্ক্রিন স্ক্রল বা সোয়াপ করার ফলে আঙুলের পেশি বা টেন্ডনের ওপর অতিরিক্ত চাপ পড়ে। ফলে ব্যথা হয়, অসাড় হয়ে আসে আঙুল। এই সমস্যা সাধারণত ডি কোয়ার্ভাইন সিনড্রম (De Quervain's Syndrome) নামে পরিচিত…