Posts

আল্লু অর্জুন গ্রেপ্তার, সিনেমা হলে নারী মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ‘পুষ্পা’ তারকা

আল্লু অর্জুন গ্রেপ্তার, সিনেমা হলে নারী মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ‘পুষ্পা’ তারকা
দক্ষিণি সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়েছে কোলাজ বক্স অফিসে দাপটের সঙ্গে চলছে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’। তাই এই প্যান ইন্ডিয়া তারকা এখন সাফল্যের জোয়ারে ভাসছেন। কিন্তু এরই মধ্যে একটি দুঃসংবাদ আল্লু ও তাঁর অগণিত ভক্তের জন্য। দক্ষিণি সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়েছে। আল্লু অর্জুনকে গ্রেপ্তারের পর পুলিশ তাঁকে চিক্কদপল্লি পুলিশ স্টেশনে নিয়ে গেছে। এ মামলাকে ঘিরে আল্লুকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। আজ অভিনেতাকে ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হবে। স্থানীয় পুলিশ কমিশনারের টাস্ক ডিপার্টমেন্ট এবং ছিক্কদপল্লী থানার আধিকারিকরা সেখানে জড়ো হন অভিনেতার বাড়িতে। এর আগে অভিনেতা তেলেঙ্গানা হাইকোর্টের কাছে এফআইআর থেকে তাঁর নাম মুছে ফেলার জন্য আবেদন করেছিলেন। তবে নিম্ন আদালতে এর কোনো শুনানি হয়নি। গত সপ্তাহে মুক্তি পেয়েছে আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবিটি। গত বুধবার ৪ ডিসেম্বর হায়দরাবাদের আরটিসি ক্রসরোডসের চিক্কদপল্লির সন্ধ্যা থিয়েটারে রাত সাড়ে নয়টায় ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ার ছিল। ‘পুষ্পা ২’ সিনেমায় আল্লু অর্জুন। এক্স থেকে এই প্রিমিয়ারে হাজির ছিলেন রেবতী ন…