খেজুরের গুড় না কি রস, শীতকালে কোনটি বেশি স্বাস্থ্যকর

খেজুরের গুড় না কি রস, শীতকালে কোনটি বেশি স্বাস্থ্যকর
শীত আসলেই পিঠা পুলি খাওয়ার ধুম পড়ে। পায়েস, পিঠা সবকিছুতেই ব্যবহার হয় খেজুরের রস এবং গুড়। অনেকেই মনে করেন, চিনির স্বাস্থ্যকর বিকল্প হল গুড়। শীতকালের ডায়েটে খেজুরের গুড় ও রস খাওয়া স্বাস্থ্যকর। তবে স্বাস্থ্যের যত্ন নিতে কি গুড়ের উপর চোখ বন্ধ করে ভরসা করা যায়? কী বলছেন পুষ্টিবিদ ও চিকিৎসকরা? পুষ্টিবিদদের মতে, আয়রন, ভিটামিন সি, প্রোটিন, পটাশিয়াম, ম্যাগনেশিয়ামের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজে সমৃদ্ধ গুড়। তাই শরীরে খনিজের ঘাটতি পূরণ করতে পরিমিত পরিমাণে গুড় খাওয়াই যায়। তবে খেজুর গুড় না কি খেজুরের রস, কোনটি বেশি স্বাস্থ্যকর? পুষ্টিবিদেরা বলেন, ‘‘শীত পড়তেই বাজারে খেজুর গুড়ের রমরমা শুরু হয়ে গিয়েছে। তবে গ্রাম ছাড়া ভালো খেজুরের রস এখন পাওয়া মুশকিল। খেজুর গুড় হোক বা রস, দুটিরই উপকারিতা ও অপকারিতা দুই-ই আছে। খেজুরের রসে আয়রন, পটাশিয়াম ভালো মাত্রায় থাকে। এই রস হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে, শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। শীতে যাদের ঠান্ডা লাগার ধাত রয়েছে, তাদের জন্যও এই রস খাওয়া উপকারী। যাদের শরীরে পটাশিয়াম কম কিংবা কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে, তারাও খেজুরের রস খেলে উপক…