Posts

নাফ নদীতে নিষেধাজ্ঞা প্রত্যাহার, সেন্টমার্টিনে নৌযান চলাচল শুরু

নাফ নদীতে নিষেধাজ্ঞা প্রত্যাহার, সেন্টমার্টিনে নৌযান চলাচল শুরু
মিয়ানমারের সংঘাতের জের ধরে চলাচল পরিস্থিতিতে গত বুধবার থেকে কক্সবাজার টেকনাফে নাফ নদীতে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। তবে টেকনাফের কোন নৌযান যেন বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় না যায় তার জন্য গ্রহণ করা হয়েছে বিশেষ সতর্কতা। একই সঙ্গে জরুরি প্রয়োজনে টেকনাফ সেন্টমার্টিন নৌরুটে যাত্রীবাহী নৌযান কোস্টগার্ডের নিরাপত্তায় চলাচল করবে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে এমন সিদ্ধান্ত গ্রহণের কথা নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহেসান উদ্দিন। তিনি জানিয়েছেন, নাফ নদীতে দীর্ঘদিন ধরে মাছ ধরা বন্ধ রয়েছে। তা গত সরকারের আমল থেকে কার্যকর। এখনও নাফ নদীতে মাছ ধরা বন্ধ থাকবে। তবে নাফ নদী দিয়ে সমুদ্রগামী মাছ ধরার ট্রলার যাতায়াত করতে পারবে। এক্ষেত্রে কোন ভাবেই যেন বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের কাছাকাছি না যায় তার জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বিষয়টি নিয়ে ট্রলার মালিক, জেলেদের সাথে আলোচনা হয়েছে। টেকনাফ সেন্টমার্টিন নৌরুটে যাত্রীবাহী নৌ যান চলবে কোস্টগার্ডের নিরাপত্তায়। এর জন্য সকল নিদের্শনা প্রদান করা হয়েছে। গত ৮ ডিসেম্বর বাংলাদেশের সাথে মিয়ানমারের স…