Posts

শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসে বিএনপির কর্মসূচি

শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসে বিএনপির কর্মসূচি
বিএনপি শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্য রয়েছে ১৩ ডিসেম্বর বেলা দুইটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা, শহীদ বুদ্ধিজীবী দিবসে ১৪ ডিসেম্বর ভোরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, সকাল ৯টায় মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ। এ ছাড়া বিজয় দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর বেলা ২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা; ১৬ ডিসেম্বর ভোরে দলীয় সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৭টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য অর্পণ এবং সেখান থেকে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ; বেলা ২টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে 'সবার আগে বাংলাদেশ'-এর উদ্যোগে 'সর্বজনীন কনসার্ট'। বিজয় দিবস উপলক্ষে পোস্টার প্রকাশ এবং নয়াপল্টনের কেন্দ্রী…