Posts

চায়ের দোকানে কাজ করতেন বেলায়েত, এখন বিসিএস ক্যাডার

চায়ের দোকানে কাজ করতেন বেলায়েত, এখন বিসিএস ক্যাডার
বেলায়েত হোসেনের জন্ম দরিদ্র কৃষক পরিবারে। শৈশব, কৈশোরে পারিবারিক অর্থনৈতিক দুর্দশা জীবনের বিলাশিতা থেকে তাঁকে অনেকটাই দূরে রেখেছে। গ্রামীণ সমাজের বাস্তবতায় বাবার সঙ্গে তিনিও কাজ করতেন চায়ের দোকানে। সবকিছু করেও পড়াশোনার ব্রত থেকে তিনি বিচ্যুত হননি। অনেক অধ্যায় পেরিয়ে তিনি এবার ৪১তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারে দর্শন বিষয়ে সারা দেশে দ্বিতীয় হয়েছেন। বেলায়েতের এমন অর্জনে তাঁর মা-বাবা, স্বজন, পাড়াপড়শিরা যেমন খুশি, তেমনি তিনি নিজেও আনন্দিত।বেলায়েত হোসেনের বাড়ি শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর বাছারকান্দি গ্রামে। তাঁর বাবার নাম শামছুল তালুকদার, মা হালিমা বেগম। চার ভাইবোনের মধ্যে তিন বোনের বিয়ে হয়েছে। বেলায়েতের শিক্ষার হাতেখড়ি তাঁদের গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ে। এরপর স্থানীয় একটি দাখিল মাদ্রাসা থেকে পাস করে শরীয়তপুর সরকারি কলেজে পড়াশোনা করেন। পরে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে। স্নাতক শেষে ২০১৯ সালে ওই বিভাগ থেকে তিনি স্নাতকোত্তর পাস করেন। বেলায়েত জানায়, আমি একটি সাধারণ কৃষক পরিবারের সন্তান। পরিবার নিয়ে অনেক গর্ববোধ করি। আমার মা-বাবা আমাকে উন্নত জীবন দিতে দেশের সেরা বিদ্যাপীঠে পড়…