যুক্তরাষ্ট্রে ভর্তিচ্ছুক ভারতীয় শিক্ষার্থীদের ভিসা কমেছে ৩৮ শতাংশ
উচ্চশিক্ষা নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র হচ্ছে সারা বিশ্বের শিক্ষার্থীদের অনত্যম তীর্থ। দক্ষিণ এশিয়ার মধ্যে বিশাল জনগোষ্ঠীর দেশ ভারতের শিক্ষার্থীদের এই প্রবণতা উল্লেখযোগ্য হারে বেশি। কিন্তু এ বছর ‘স্টাডি ভিসা’ হিসেবে পরিচিত শিক্ষা ভিসা পাওয়ার ক্ষেত্রে ভারতীয় শিক্ষার্থীরা ব্যাপক প্রত্যাখ্যানের সম্মুখীন হয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ বছরের প্রথম ৯ মাসে আগের বছরের তুলনায় ভারতীয়রা ৩৮ শতাংশ ভিসা কম পেয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর তথা স্টেট ডিপার্টমেন্ট অব কনস্যুলার অ্যাফেয়ার্সের মাসিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারতীয় শিক্ষার্থীদের জন্য মোট ৬৪ হাজার ৮টি এফ-১ ভিসা বা স্টুডেন্ট ভিসা ইস্যু করা হয়েছে। ২০২৩ সালের একই সময়ে এই সংখ্যা ছিল ১ লাখ ৩ হাজার ৪৯৫। কোভিড মহামারির সময়, অর্থাৎ ২০২০ সালের পর এ বছরই সবচেয়ে কমসংখ্যক ভারতীয় শিক্ষার্থীর ভিসা অনুমোদন করা হয়েছে। সে বছর যুক্তরাষ্ট্র মাত্র ৬ হাজার ৬৪৬ ভারতীয় শিক্ষার্থীকে ভিসা দিয়েছিল। মহামারির পর ২০২২ সালের জানুয়…