পূজা ভাটের সঙ্গে প্রেম, মার খেয়েছিলেন এই বলিউড তারকা
পূজা ভাটের সঙ্গে প্রেম, মার খেয়েছিলেন এই বলিউড তারকা
বলিউড অভিনেত্রী পূজা ভাটের সঙ্গে প্রেম এবং বিচ্ছেদের পর ভয়ানক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন অভিনেতা রণবীর শোরে। এক সাক্ষাৎকারে প্রেমিকার বাবা মহেশ ভাটের বিরুদ্ধে উগরে দিয়েছেন ক্ষোভ এবং একগাদা অভিযোগ। সিদ্ধার্থ কান্নানের কাছে নিজের পুরোনো প্রেমের অতীত ইতিহাস খুলে বলেন শেখর হোম তারকা। অভিনেতার দাবি, বিচ্ছেদের পর মারধর করা হয়েছিল তাঁকে। শুধু তা–ই করেই ক্ষান্ত হননি, তাঁকে নিয়ে মিথ্যা গল্প ফেঁদেছিলেন মহেশ ভাট। ‘সে সময় যখন আমাদের মধ্যে দ্বন্দ্ব ছিল, আমি অনুভব করেছিলাম যে তাঁর প্রতি আমার যে শ্রদ্ধা ছিল, সেটাকে উনি খারাপভাবে ব্যবহার করেছিলেন। যখন সেই ঝামেলাটা হলো তিনি আমার বাবাকে বললেন, “আমার মনে হয় আমাদের ব্যাপারটা এখানেই থামিয়ে দেওয়া উচিত। যা হয়েছে বাচ্চাদের মধ্যে।” পরদিন উনি আমার ব্যাপারে ভুল তথ্য দিলেন মিডিয়াকে। আমাকে মদ্যপ নির্যাতনকারী ব্যক্তি হিসেবে সবার কাছে প্রচার করলেন। অথচ সব মিথ্যা!’ পূজা ভাট ও রণবীর শোরে কোলাজ বিগ বস ওটিটি থ্রিতে দ্বিতীয় রানারআপ হওয়া তারকা আরও বলেন, ‘তার ভাই আমাকে লাঞ্ছিত করেছে। তখনকার পরিস্থিতি বিবেচনায় আমি বলতে পারি যে মহেশ ভাট আমার সঙ্গে খারাপ করেছেন। এগুলো সবই ২৫ বছ…